“Leadership মানে সব কাজ নিজে করা না—বরং সবার মাঝে কাজ ভাগ করে দিয়ে কনসিস্টেন্সি তৈরি করা।”— Mehnaz Nasa
জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (JNUCC) শুধু একটি ক্লাব নয় এটি অনেক শিক্ষার্থীর জন্য শেখা, কাজ করা এবং নিজেকে তৈরি করার একটি প্ল্যাটফর্ম।
এই সাক্ষাৎকারে আমরা কথা বলেছি Mehnaz Nasa-এর সাথে, যিনি জেনারেল মেম্বার থেকে শুরু করে ধাপে ধাপে নিজের জায়গা তৈরি করেছেন এবং বর্তমানে Creative Visualization টিমের Co-head হিসেবে দায়িত্ব পালন করছেন
জার্নিটা যদি সংক্ষেপে শেয়ার করতেন কীভাবে আপনি Creative Visualization–এর সঙ্গে যুক্ত হলেন এবং পরে JNUCC–তে Co-head হিসেবে দায়িত্ব নিলেন?
জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে আমার যাত্রাটা প্রায় তিন বছরের। শুরুতে বিভিন্ন কারণে ক্লাবে যুক্ত হতে পারিনি। পরে জেনারেল মেম্বার হিসেবে যুক্ত হই।
বিভিন্ন কন্টেন্ট রাইটিং কম্পিটিশনে অংশ নিয়ে কাজ করার সুযোগ পাই। তখন আমার একজন হেড, রাফি ভাই, আমাকে আনঅফিশিয়ালি এক্সিকিউটিভ হিসেবে কাজ করার সুযোগ দেন।
ধীরে ধীরে আমার কন্টেন্টের রিচ বাড়তে থাকে এবং আমার কাজগুলো টিমের কাছে ভালো লাগতে শুরু করে। এরপর কন্টেন্ট টিম থেকে কিছু সদস্যকে নিয়ে নতুন করে Creative Visualization টিম গঠন করা হয়, যেখানে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়।
প্রথমে নিশ্চিত ছিলাম না পারবো কিনা, কিন্তু চেষ্টা করতে রাজি ছিলাম। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কাজ শিখেছি। ধীরে ধীরে টিমওয়ার্ক, ডেডলাইন মেইনটেইন করা এবং সমস্যা সমাধান করতে করতে লিডারশিপ রোলে চলে আসি।
Creative team lead করতে এমন কোনো চ্যালেঞ্জ, ভুল, বা ব্যর্থতার অভিজ্ঞতা কি হয়েছে, যেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু শিখেছেন?
একবার আমি ধরে নিয়েছিলাম যে আমি কাজটা ঠিকভাবে বুঝেছি। কিন্তু কাজের মাঝপথে গিয়ে দেখি আউটপুট ঠিকমতো আসছে না।
পরে বুঝতে পারি, টিমের সাথে আমার কমিউনিকেশন গ্যাপ ছিল। কেউ এক্সাম নিয়ে ব্যস্ত, কেউ কাজ পিছিয়ে দিচ্ছে ফলে কাজ ঠিকভাবে হচ্ছিল না। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি,
Assume না করে Confirm করা খুব জরুরি। এছাড়া টিমকে প্রেসার না দিয়ে তাদের সাথে থেকে কাজ করাটাও গুরুত্বপূর্ণ।
একটি creative team–কে সফলভাবে পরিচালনা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ leadership quality কি?
আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাইকে সাথে নিয়ে কাজ করা। একটি ইভেন্ট সফল করতে হলে শুধু নিজের টিম না, বরং সব টিমের কাজকে নিজের মনে করতে হবে।
“এটা আমার কাজ না”- এই চিন্তা থাকলে কোনো ইভেন্ট সফল হবে না।
JNUCC–তে কাজ করার সময় এমন কোনো ছোট কিন্তু meaningful success story কি আছে?
Job Junction ইভেন্টের সময় আমাদের প্রায় সবারই পরীক্ষা চলছিল। তবুও অনেকে দিন-রাত ক্যাম্পাসে থেকে কাজ করেছে। কেউ ক্যাম্পাসে বসে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, আবার একই সাথে ইভেন্ট ম্যানেজ করেছে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কম রিসোর্সেও টাইম ম্যানেজমেন্ট করে বড় কিছু করা সম্ভব।
Creative Visualization–এর কাজ করতে গিয়ে communication, coordination, আর practical execution এই তিনটার মধ্যে balance কীভাবে করেন?
এই তিনটা জিনিস আসলে একে অপরের উপর নির্ভরশীল।
- Communication: আমি সাধারণত সংক্ষিপ্ত নির্দেশনা দিয়ে থাকি যেনো কাজটা স্পষ্ট হয়।
- Coordination: গুগল ড্রাইভ বা শেয়ার্ড ফাইলের মাধ্যমে সবাই কাজ সাবমিট করে এবং যেকোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করতে পারে।
- Execution: শেষ মুহূর্তে কাজগুলো চেক করি, আউটপুট দেখি এবং প্রয়োজন হলে ঠিক করি।
এই তিনটার ব্যালেন্স ছাড়া কোনো ইভেন্ট সফল করা সম্ভব না।
বর্তমান role–টা কীভাবে আপনাকে administrative বা development-focused role এর জন্য প্রস্তুত করেছে?
Creative Visualization টিমে কাজ করার মাধ্যমে আমি মানুষের সাথে কাজ করা শিখেছি। একই টিমে কেউ এক্সামে ব্যস্ত, কেউ ফ্রি তাদের সবাইকে ম্যানেজ করে কাজ এগিয়ে নেওয়াটা খুব বড় একটা শিক্ষা। মানুষকে মোটিভেট করা, কাজ বুঝিয়ে দেওয়া, সঠিকভাবে টিম অর্গানাইজ করা। এই স্কিলগুলো সরাসরি administrative লেভেলে কাজে লাগে।
বিভিন্ন department বা team–এর মানুষের সঙ্গে কাজ করার সময় multidisciplinary collaboration–এর কোন দিকটা সবচেয়ে challenging, আর কোন দিকটা সবচেয়ে rewarding?
সবচেয়ে challenging দিক হলো, সব টিম একইভাবে চিন্তা করে না। ডিজাইন টিম ভিজুয়াল ভাবে চিন্তা করে, আর কন্টেন্ট টিম শব্দের দিকে বেশি ফোকাস করে। এই গ্যাপটা পূরণ করা কঠিন। rewarding দিক হলো যখন দুই টিম একসাথে কাজ করে, তখন আউটপুট অনেক বেশি শক্তিশালী হয়।
Future–এ team-based organizational work–এ আসতে চায়, তাদের জন্য আপনার একটি পরামর্শ কী?
সব কাজ নিজে করার চেষ্টা করবেন না। সবাইকে সমানভাবে কাজ বন্টন করতে হবে এবং নিয়মিত ফলোআপ রাখতে হবে। Blind trust করা যাবে না, কে কী করছে সেটা বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ- Perfection না, Consistency-র উপর ফোকাস করুন। কারণ কনসিস্টেন্সিই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সাহায্য করে। একজন লিডারের কাজ শুধু কাজ করানো না বরং একটি টিমকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া। Consistency, communication এবং collaboration এই তিনটি থাকলে যেকোনো টিম সফল হওয়া সম্ভব।n
এরকম আরোও ব্লগ পড়তে এখানে, ক্লিক করুন।
লেখক,
আহমেদ আফিফ মুরাদ
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE
