কিছু প্রতিষ্ঠান শুধু সময়ের সাপেক্ষে কাজ করে না, তারা মানুষের জীবনে স্থায়ী প্রভাব রেখে যায়। Youth School for Social Entrepreneurs (YSSE) ঠিক তেমনই একটি উদ্যোগ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা এই যুব নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ১১ বছরে নিজেকে একটি শক্তিশালী সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। YSSE-এর পথচলা কেবল কিছু কার্যক্রমের গল্প নয়; এটি হাজারো তরুণের আত্মবিশ্বাস গড়ে ওঠা, নেতৃত্ব শেখা এবং সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে আসার গল্প। শুরু থেকেই YSSE-এর লক্ষ্য ছিল তরুণদের মধ্যে সামাজিক উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা এবং তাদের ভাবনাকে বাস্তব ও টেকসই সামাজিক ও পরিবেশগত পরিবর্তনে রূপ দেওয়া।
স্বপ্ন থেকে বাস্তবতায়: YSSE-এর দর্শন
YSSE বিশ্বাস করে, তরুণরাই পারে সমাজের সবচেয়ে জটিল সমস্যার টেকসই সমাধান দিতে, যদি তাদের হাতে থাকে সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও সুযোগ। এই বিশ্বাস থেকেই গড়ে উঠেছে একটি ইকোসিস্টেম, যেখানে তরুণরা শেখে নেতৃত্ব, টিমওয়ার্ক, কমিউনিকেশন, সমস্যা সমাধান এবং সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ। YSSE-এর প্রধান লক্ষ্য তরুণ উদ্যোক্তা তৈরি করা, কারণ দক্ষ তারুণ্যই আগামী দিনে দেশ গড়বে। এই লক্ষ্যকে সামনে রেখেই এগারো বছর আগে YSSE তার যাত্রা শুরু করেছিল।
YSSE-এর প্রধান কার্যক্রমসমূহ
YSSE-এর কার্যক্রমগুলোর মূল লক্ষ্য হলো তরুণদের বাস্তব দক্ষতা, নেতৃত্বের মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা একসাথে গড়ে তোলা, যাতে তারা শেখার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।
১. Virtual Internship Program: YSSE-এর একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা তরুণদের দক্ষতা উন্নয়ন, বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন এবং পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে। এ পর্যন্ত ১২৫০+ ইন্টার্ন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। YSSE-তে মোট ৮টি বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে: এডমিন ও এইচআর, অপারেশনস ম্যানেজমেন্ট, কনটেন্ট রাইটিং, মার্কেটিং ও পিআর, বিজনেস ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং কমিউনিকেশন বিভাগ।
২. Youth Ambassador Program: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এবং ক্যাম্পাস পর্যায়ে সামাজিক উদ্যোগ ছড়িয়ে দিতে কাজ করে।
৩. General Member Program: তরুণদের পাশাপাশি যেকোনো আগ্রহী ব্যক্তিকে YSSE ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। এই প্রোগ্রামের মাধ্যমে সদস্যরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শেখা, নেটওয়ার্কিং এবং সামাজিক প্রভাব তৈরির সুযোগ পায়।
YSSE Live Sessions: শেখা যেখানে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত
“Behind the Journey”, “Career Talk”, “আজকের তারুণ্য”, “Today’s Change Maker” এবং “Live Class” এসব সেশন YSSE-এর নিয়মিত উদ্যোগ, যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উদ্যোক্তা, কর্পোরেট লিডার ও চেঞ্জমেকাররা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে শেয়ার করেন। এসব সেশন তরুণদের ক্যারিয়ার ভাবনা, স্কিল ডেভেলপমেন্ট এবং জীবনের সিদ্ধান্ত গ্রহণে বাস্তব দিকনির্দেশনা দেয়।
সহপ্রতিষ্ঠানসমূহ
YSSE-এর সহপ্রতিষ্ঠানগুলো সংগঠনের কার্যক্রমকে আরও কাঠামোগত ও টেকসই করতে সহায়তা করে। এগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে তরুণদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করে।
- YSSE Academy: YSSE Academy তরুণদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম পরিচালনা করে। Career Mentor Program, Skill Spark, Excel Essentials সহ বিভিন্ন কোর্স ও সেশন তরুণদের বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করছে।
- YSSE Blog : YSSE Blog হলো একটি ব্লগ প্ল্যাটফর্ম, যা YSSE-এর কনটেন্ট রাইটারদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা প্রকাশের ক্ষেত্র হিসেবে কাজ করে। এখানে শিল্প ও সাহিত্য, শিক্ষা ও ক্যারিয়ার, সামাজিক সমস্যা, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সাফল্যের গল্পের মতো বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক লেখা প্রকাশ করা হয়। এই ব্লগের মাধ্যমে লেখকরা তাদের চিন্তাভাবনা, ধারণা এবং বিশ্লেষণী দক্ষতা শেয়ার করতে পারে, যা পাঠকদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণা জাগায়।
- একমুঠো আহার: “একমুঠো আহার” YSSE-এর একটি স্বেচ্ছাসেবকভিত্তিক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়া। এটি কেবল খাদ্য বিতরণ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রদর্শনের এক অনন্য প্রচেষ্টা। YSSE সামাজিক দায়বদ্ধতাকে সবসময় তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এবং প্রশিক্ষণের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, যেমন: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম, মাদ্রাসা ছাত্রদের শিক্ষা ও মৌলিক প্রয়োজনীয়তায় সহায়তা, এবং রমাদান মাসে খাদ্য ও মানবিক সহায়তা প্রদান।
- YSSE IT: YSSE ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি একটি যুব-নেতৃত্বাধীন এনজিও যা যুব এবং স্টার্টআপদের ক্ষমতায়নের জন্য সাশ্রয়ী মূল্যের আইটি সমাধান প্রদান করে। তাদের পরিষেবাগুলির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, যার লক্ষ্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের উৎসাহিত করা। সংস্থাটি ক্লায়েন্ট-কেন্দ্রিক পদ্ধতি, চটপটে পদ্ধতির উপর জোর দেয় এবং ২৪/৭ সহায়তা প্রদান করে, সাফল্যের একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড এবং ইতিবাচক ক্লায়েন্ট প্রতিক্রিয়া নিয়ে গর্ব করে।
সম্প্রতি YSSE এবং ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (DFI) জাতীয় যুব নীতি সংলাপ আয়োজনের জন্য সহযোগিতা করেছে যা শত শত তরুণকে একত্রিত করেছে। তরুণদের আরও সুযোগ করে দিতে এবং তাদের নেটওয়ার্কিং সুযোগ বৃদ্ধির জন্য এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা হচ্ছে YSSE তে।
বিশেষ কোলাবরেশন
YSSE-এর অগ্রযাত্রায় বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সময় Structural Engineers Ltd, LEAD Academy, PeakersEdu, CNI এবং The Business Standard-এর মতো প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, মিডিয়া কাভারেজ ও ইভেন্ট সাপোর্টে সহযোগিতা করেছে।
এছাড়া The UnFold Today, Dhaka Forum Initiative (DFI), Independent HR Society (IHRS)-এর মতো সংগঠনের সাথে যৌথ উদ্যোগে YSSE যুব নেতৃত্ব, নীতি সংলাপ এবং উদ্যোক্তা উন্নয়নে কাজ করে চলেছে।
আগামীর পথে YSSE
গত ১১ বছরে, YSSE কেবল একটি প্রতিষ্ঠানের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি আশ্রয় হয়ে উঠেছে যারা নতুন কিছু শিখতে চায় এবং তাদের সিভি গড়ার করার সুযোগ খুঁজছে। তাই আসুন আমরা এই চমৎকার সংগঠনের ১১তম বার্ষিকী উদযাপন করি, দারিদ্র্য দূরীকরণের জন্য উদ্যোক্তার মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়িত করার মূল বিশ্বাসকে মেন রেখে। তাই আসুন আমরা পরবর্তী প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দিই। এবং পরিশেষে, আসুন আমরা আশা করি যে YSSE-এর মতো একটি সংগঠন তার লক্ষ্যে সফল হবে এবং আরো তরুণ এতে যোগ দেবে।
YSSE-এর ১১ বছরের যাত্রা সরাসরি SDG-8: Decent Work and Economic Growth-এর সাথে যুক্ত। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে YSSE টেকসই উন্নয়নের পথে তরুণদের এগিয়ে নিচ্ছে। এই পথচলা এখনও চলমান। নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব এবং আরও বড় সামাজিক প্রভাব নিয়ে YSSE এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে।
এরকম আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
লেখক,
কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE
