“আপনার অভিজ্ঞতা কত দিনের?”  চাকরির বাজারে একজন ফ্রেশার হিসেবে যখন ইন্টারভিউ জন্য যান তখন অতি সাধারণ কিন্তু কঠিন এই প্রশ্নের উত্তর এর সম্মুখীন আপনাকে হতেই হয়। 

যদি প্রশ্নটির তৎক্ষণাৎ উত্তর দিতে আপনি সে মুহূর্তে ব্যর্থ হন, এর মানে আপনি আপনার প্রথম চাকরির সুযোগ হারিয়ে ফেললেন। আপনার ফাস্ট ক্লাস একাডেমিক ডিগ্রী বা সার্টিফিকেট আপনাকে সে মুহুর্তে রক্ষা করতে পারলো না। কেন জানেন? কারন একাডেমিক ডিগ্রী বা সার্টিফিকেট এখন আর পর্যাপ্ত নয়। বর্তমান চাকরি বাজারের প্রতিযোগীতায় টিকে থাকতে হলে দরকার সফট স্কিল এন্ড স্ট্র্যাটেজিক দক্ষতা একই সাথে অভিজ্ঞতাও।

আপনি যদি এই মুহূর্তে  কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অথবা সদ্য গ্রাজুয়েশন শেষ করে ক্যারিয়ার গড়ার চিন্তায় মগ্ন থাকেন – তাহলে কিভাবে নিজের দক্ষতা বাড়ানোর সাথে আরোও অভিজ্ঞতা অর্জন করা, চাকরি বাজারের জন্য কীভাবে প্রস্তুতি গ্রহন করা যায়, সেসকল বিষয় নিশ্চয়ই ভাবছেন? 

আর এই ভাবনাগুলো থেকেই প্রশ্ন আসে, সঠিক গাইডলাইন এবং কার্যকরী প্রশিক্ষণ কোথায় পাবেন?

এর উত্তর হচ্ছে – Youth School for Social Entrepreneurship (YSSE) এর ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম হতে পারে আপনার জন্য সে সুবর্ণ সুযোগ!

YSSE সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

YSSE (Youth School for Social Entrepreneurs) ২০১৫ সাল থেকে যুব সমাজকে দক্ষ ও সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে। এটি একটি অ-লাভজনক সংগঠন, যার লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং সমাজসেবার মনোভাব গড়ে তোলা।

যুবকদের দক্ষতা বৃদ্ধিতে প্রতি ৪ মাস পর পর এটি ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিজের দক্ষতাকে সমৃদ্ধ করতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন।

কেন YSSE-এর ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দেবেন ?

স্কিল ডেভেলপমেন্ট: লিডারশিপ, কমিউনিকেশন, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিংকিং-এর মতো গুরুত্বপূর্ণ সফট স্কিলের সরাসরি অভিজ্ঞতা প্রদান করবে, যা বর্তমান চাকরি জীবনের জন্য অপরিহার্য।

নেটওয়ার্কিং: পেশাদার ও অভিজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ।

প্রশিক্ষণ: বিভিন্ন ফ্রি ট্রেইনিং প্রোগ্রাম এবং লার্নিং সেশনে অংশগ্রহণের সুবিধা যা আপনাকে করবে বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ।

সার্টিফিকেট ও রেকমেন্ডেশন লেটার: সফলভাবে YSSE তে আপনার ইন্টার্নশিপ সম্পন্ন করার পর, পারফরমেন্স এর ভিত্তিতে YSSE প্রেসিডেন্টের কাছ থেকে পেতে পারেন একটি রেকমেন্ডেশন লেটার। এটি আপনার ভবিষ্যৎ চাকরির জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে।

YSSE এর বিভাগসমূহ:

YSSE-এর ইন্টার্নশিপ প্রোগ্রামে ৮টি বিভাগ রয়েছে:

  • এডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট
  • অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
  • কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
  • মার্কেটিং এবং পিআর ডিপার্টমেন্ট
  • বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
  • ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট
  • গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্ট
  • কমিউনিকেশন ডিপার্টমেন্ট

আবেদন করতে যেসব যোগ্যতা প্রয়োজন:

  • বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
  • বাংলা এবং ইংরেজি লেখায় দক্ষতা।
  • মাইক্রোসফট অফিস টুল (Word, Excel, PowerPoint, Sheet) সম্পর্কে মৌলিক জ্ঞান।
  • সমাজসেবামূলক কাজে আগ্রহী হওয়া।
  • দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হওয়া।
  • ইতিবাচক মানসিকতা ও শেখার আগ্রহ থাকা।

যেসকল দায়িত্ব পালন করতে হবে:

  • YSSE দ্বারা আয়োজিত ইভেন্ট, প্রকল্প, মিটিং এবং লার্নিং সে++শনগুলোতে সক্রিয়ভাবে এবং নির্দিষ্ট সময় অংশগ্রহণ করা।
  • টিমের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
  • সবার সাথে শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে যোগাযোগ করা।
  • বিভিন্ন গ্রুপের সাথে সহযোগিতামূলক ভাবে কাজ করার দক্ষতা থাকা।
  • প্রতিটি টাস্ক সম্পূর্ণ করতে নির্ধারিত ডেডলাইন মেনে চলা।
  • YSSE-এর প্রচার ও প্রসারের জন্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে সংগঠনকে সমর্থন করা।

ইন্টার্নশিপের ধরনঃ

এটি একটি ভার্চুয়াল এবং আন-পেইড ইন্টার্নশিপ এবং শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে আবেদন করা যাবে।

মেয়াদকালঃ ০৪ মাস ১৫ দিনের। 

সাপ্তাহিক কর্মঘন্টা: ২০ ঘন্টা।

আবেদনের শেষ সময় :২৫ই নভেম্বর, ২০২৫।

  আবেদন ফর্ম: – https://forms.gle/SQHpf2esaxctbqWu7

ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে YSSE পেজটি ভিজিট করুন।

ইমেইল এড্রেস : ysse.hrd@.gmail.com

কন্টাক্ট নাম্বার : ০১৮২৫৮৬৪৫৪৩

YSSE পেইজ লিংক : https://www.facebook.com/YSSEGlobal

চমৎকার এই সুযোগটি হাত ছাড়া করা একদমই ঠিক হবে না। তাই আর দেরি করবেন না, পেশাদারিত্বের মুকুটে নিজেকে সম্বলিত করতে এবং YSSE পরিবারের সদস্য হতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এরকম আরো ব্লগ পড়তে এখানে ক্লিক করুন

লেখক

ফারজানা রহমান

ম্যানেজমেন্ট ট্রেইনি, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE