তত্বীয় পড়াশোনার বাইরে প্রফেশনাল কাজের কোন অভিজ্ঞতা আছে কি?
কল্পনা করুন, আপনি আপনার স্বপ্নের কোম্পানির ইন্টারভিউ বোর্ডে বসে আছেন। সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু উপরের এই একটি প্রশ্নে এসে আপনি আটকে গেলেন। এরকমই হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর না দিতে পেরে প্রতিবছরে পিছিয়ে পড়ছে। কারণ আজকের কর্পোরেট জগত শুধুমাত্র আমাদের রেজাল্ট শিট দেখেনা, তারা দেখে ‘হ্যান্ডস অন’ স্কিল এবং প্রতিকূল পরিবেশে কাজ করার ক্ষমতা।
আপনিও কি সেই গৎবাঁধা পড়াশোনার বাইরে নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তুলতে চান? বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করার আগেই নিজের সিভিতে একটি শক্তপোক্ত অভিজ্ঞতা যুক্ত করতে চান?
তাহলে এই সুযোগ কোথায় পাবেন? কিভাবে নিজের দক্ষতা বাড়ানোর সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন? চাকরির বাজারের জন্য নিজেকে তৈরি করতে পারবেন এবং কোথায় সঠিক গাইডলাইন ও কার্যকরী প্রশিক্ষণ পাবেন?
আপনার এই সমস্যাগুলোর সমাধান পাবেন Youth School for Social Entrepreneurship (YSSE) তে। YSSE নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত ১৬ তম ব্যাচের ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম।
YSSE নিয়ে কিছু কথা:
২০১৫ সাল থেকে YSSE ( Youth School for Social Entrepreneurs) তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এটি একটি অলাভজনক সংগঠন, যার মূল লক্ষ্য হলো যুব সমাজের মধ্যে উদ্ভাবনী চিন্তা ধারা ও নেতৃত্বের গুনাবলী বিকশিত করা।
প্রতি চার মাস ১৫ দিন অন্তর YSSE তার সিগনেচার ভার্চুয়াল ইন্টার্নশীপ প্রোগ্রাম আয়োজন করে যেখানে তরুণরা ঘরে বসেই প্রফেশনাল এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ পায়।
কেন YSSE-এর ১৬তম ব্যাচে যোগ দেবেন?
- প্রায়োগিক দক্ষতা (Skill Building): লিডারশিপ, প্রফেশনাল কমিউনিকেশন, ডিজিটাল কোলাবরেশন এবং ক্রিটিক্যাল থিংকিং-এর মতো দক্ষতাগুলো আপনি সরাসরি কাজের মাধ্যমে শিখবেন।
- মেন্টরশিপ ও নেটওয়ার্কিং: অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে কাজ করার পাশাপাশি দেশ-বিদেশের মেধাবী তরুণদের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির সুবর্ণ সুযোগ।
- ফ্রি লার্নিং সেশন: ইন্টার্নশিপ চলাকালীন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং ওয়ার্কশপে বিনামূল্যে অংশগ্রহণের সুবিধা।
- স্বীকৃতি ও রেকমেন্ডেশন: সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সার্টিফিকেট তো পাবেনই, পাশাপাশি ভালো পারফরম্যান্সের ভিত্তিতে YSSE প্রেসিডেন্টের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার পাওয়ার সুযোগ থাকবে, যা আপনার সিভি-র মান বহুগুণ বাড়িয়ে দেবে।
YSSE এর বিভাগসমূহ:
YSSE-এর ইন্টার্নশিপ প্রোগ্রামে ৮টি বিভাগ রয়েছে:
- এডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট
- কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
- অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
- মার্কেটিং এবং পিআর ডিপার্টমেন্ট
- বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট
- ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট
- গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট
- কমিউনিকেশন ডিপার্টমেন্ট
আমরা যাদের খুঁজছি:
- আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী (কলেজ/বিশ্ববিদ্যালয়) হলেই আবেদন করতে পারবেন।
- বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা।
- ডিজিটাল টুলস (MS Office/Google Suite) সম্পর্কে প্রাথমিক ধারণা।
- এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেখার জন্য অদম্য আগ্রহ ও জেদ।
ইন্টার্ন হিসেবে আপনার সম্ভাব্য দায়িত্বসমূহ:
- YSSE-এর সকল ইভেন্ট ও মিটিংয়ে সময়মতো উপস্থিত থাকা এবং সক্রিয়ভাবে মতামত প্রদান করা।
- টিমের প্রতিটি সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং একটি বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখা।
- পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও পেশাদার আচরণ বজায় রাখা।
- বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে সম্মিলিত লক্ষ্য অর্জনে কাজ করা।
- প্রতিটি অর্পিত কাজ বা টাস্ক নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে সম্পন্ন করার মানসিকতা থাকা।
- একজন প্রতিনিধি হিসেবে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে YSSE-এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো ইতিবাচকভাবে প্রচার করা।
ইন্টার্নশিপের রূপরেখা:
- প্লাটফর্ম: সম্পূর্ণ ভার্চুয়াল (বাসায় বসে নিজের সুবিধামতো কাজ)।
- ধরন: আন-পেইড লার্নিং প্রোগ্রাম।
- সময়কাল: ০৪ মাস ১৫ দিন (সাপ্তাহিক ২০ ঘণ্টা)।
- আবেদনের ডেডলাইন: ২০এপ্রিল, ২০২৬।
আবেদন ফর্ম: https://forms.gle/UUxEvGQjqs2fE9og6
ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে YSSE পেজটি ভিজিট করুন।
ই-মেইল এড্রেস: ysse.hrd@.gmail.com
কন্টাক্ট নাম্বার: ০১৮২৫৮৬৪৫৪৩
YSSE পেইজ লিংক : https://www.facebook.com/YSSEGlobal
আপনার ক্যারিয়ারের ভিত্তি গড়ার সময় এখনই। ১৬তম ব্যাচের এই জার্নিটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।
আজই আবেদন করুন এবং YSSE পরিবারের অংশ হয়ে আগামীর নেতৃত্ব দিন!
এরকম আরও ব্লগ পড়তে এখানে, ক্লিক করুন।
লেখিকা
জারিন তাসনিম
ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE
