পরিবেশ নিয়ে পড়াশোনার কথা শুনলেই মাথায় সবার প্রথমে কোন প্রশ্নটি আসে? পরিবেশ বাঁচানোর জন্য পড়াশোনা? হ্যা, ঠিকই ধরেছেন। তবে এটি শুধুই পরিবেশ বাঁচানোতে সীমাবদ্ধ নেই, এর গণ্ডি গড়িয়েছে অনেক দূর। তাই উচ্চশিক্ষায়ও এর সম্ভাবনা সুদূর প্রসারিত।
পরিবেশ বিষয়ক পড়াশোনাকে একত্রিতভাবে বলা হয় পরিবেশ বিজ্ঞান। এ গণ্ডির ভিতরে আরো যে যে বিষয়ে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন তা হলো জলবায়ু ও পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, Environmental Physics, Environmental Chemistry, sociology, Mathematics for Environmental Science, Statistics for Environmental Science, Environmental Law, Environmental Monitoring, Oceanology, Energy and Sustainable Environment, Protocol and Ethics, Microbiology ইত্যাদি। পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পরিবেশের যাবতীয় সমস্যা যেমন ডিফরেস্টেশন বা অরণ্যবিনাশ, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ইত্যাদির সমাধানে অবদান রাখা যায়।
পরিবেশ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষায় সম্ভাবনা
পরিবেশ বিজ্ঞানের বেড়ে চলা চাহিদার জন্য এর উচ্চশিক্ষায়ও দেখা যায় ব্যাপক সম্ভাবনা। প্রায় সব বিশ্ববিদ্যালয়ই পরিবেশ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা দিয়ে থাকে। চলুন দেখে নেই বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার জন্য সেরা:
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- বুয়েট ( বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
- নর্থ সাউথ ইউনিভার্সিটি
- ব্র্যাক ইউনিভার্সিটি
- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ইসলামিক ইউনিভার্সিটি
নিচের তালিকাটিতে আপনারা দেখবেন বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞানের জন্য:
- Harvard University (United States)
- Wageningen University (Netherlands)
- University of Oxford (United Kingdom)
- Massachusetts Institute of Technology (MIT) (United States)
- University of California, Berkeley (UCB) ( United States)
- Stanford University (United States)
- University of Cambridge (United Kingdom)
- ETH Zurich (Swiss Federal Institute of Technology) (Switzerland)
- Tsinghua University (China)
- Imperial College London (United Kingdom)
পরিবেশ বিজ্ঞান নিয়ে স্কলারশিপ:
Barry Goodison Graduate Scholarship for Cryospheric Research:
এ স্কলারশিপটি দিচ্ছে কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু। স্নাতকোত্তর পর্যায়ে পড়ার জন্য এ স্কলারশিপটিতে বেতনে ডিসকাউন্ট বা ওয়েভার দেওয়া হয়।
Clark Davis Ivins Memorial Travel Grant:
এ স্কলারশিপটি দিচ্ছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। স্নাতক পর্যায়ে পড়ার জন্য এ স্কলারশিপ করে দেয় টিউশন ফিতে ডিসকাউন্টের সুযোগ।
Constable Ezio Faraone Memorial Award:
এ স্কলারশিপটি দিচ্ছে কানাডার MacEwan University. স্নাতক পর্যায়ে পড়ার জন্য এ স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থী পেতে পারে ১ হাজার কানাডিয়ান ডলার।
ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান:
যদি আপনি একজন পরিবেশ প্রেমী হয়ে থাকেন এবং পরিবেশের জন্য কাজ করে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান, তবে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গড়ে তুলতে পারেন সমৃদ্ধ ক্যারিয়ার। সামাজিক দায়িত্ববোধ থেকে যদি বলা হয়, তবে পরিবেশের নানাবিধ সমস্যা মোকাবিলায় পরিবেশ বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও,পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়ার সময় অর্থনীতি, পরিসংখ্যান, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ইত্যাদি কীভাবে পরিবেশে প্রভাব রাখে সে জ্ঞানও অর্জন করা হয়। ফলে একজন পরিবেশ শিক্ষার্থীর জ্ঞানের ভাণ্ডার হয় সমৃদ্ধ। চাকরিক্ষেত্রেও রয়েছে অনেক সুযোগ।
আমেরিকাতে পরিবেশ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ক পেশার সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বাংলাদেশও পিছিয়ে নেই। পড়া শেষ করে আপনি চাকরির সুযোগ পেতে পারেন UN, ILO, World Bank এর মত বৃহৎ পরিসরের প্রতিষ্ঠানে।
পরিবেশ বিজ্ঞান পড়ে ক্যারিয়ার হিসেবে যে পেশাগুলোকে বেছে নিতে পারেন সেগুলো হলো:
- Environmental Consultant
- Recycling Officer
- Natural Conversation Officer
- Toxicologist
- Town Planner
- Transport Planner
- Sustainable Auditor
- Waste Manager
- Water Quality Scientist
- Environmental Health Practitioner
- Green Technologist
- Forest Officer
- MeteoroOfficer
- Weather Observation Officer
- পরিবেশ বিজ্ঞানী
- সরকারি চাকরিজীবী
পরিশেষে বলা যায়, একটি নতুন বিষয় হিসেবে পরিবেশ বিজ্ঞানের সম্ভাবনা যথেষ্ট আশাদায়ক। ভবিষ্যতে আশা করা যায় এ সেক্টরটি আরো উন্নয়নসাধন করে খুলে দিবে সম্ভাবনার আরো নতুন অনেক দুয়ার।
এরকম আরো ব্লগ পড়তে ক্লিক করুন।
লেখিকা,
তাসরিবা তাজরিন
ইনটার্ন,
কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
YSSE
