“Consistency এবং Right Targeting এই দুইটাই LinkedIn-এ আপনার সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি।”

— Nourin Nahid

বর্তমান ডিজিটাল যুগে LinkedIn শুধুমাত্র একটি প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয় এটি এখন পার্সোনাল ব্র্যান্ডিং, ক্যারিয়ার গ্রোথ এবং গ্লোবাল সুযোগ তৈরির একটি শক্তিশালী মাধ্যম।

আজকের এই সাক্ষাৎকারে আমরা জানবো Nourin Nahid-এর গল্প যিনি দীর্ঘদিন HR সেক্টরে কাজ করার পর LinkedIn Marketing-এ নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন এবং বর্তমানে সফলভাবে ফ্রিল্যান্সিং করছেন।

আপনার জার্নিটা যদি সংক্ষেপে শেয়ার করতেন কীভাবে LinkedIn Marketing এ আসলেন?

আমার ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে একটি লিডিং এনজিও শক্তি ফাউন্ডেশন-এ। সেখানে আমি ১১ বছরের বেশি সময় কাজ করেছি, মূলত HR ফাংশন যেমন: রিক্রুটমেন্ট, পেরোল, ট্রেনিং এবং ডকুমেন্টেশন নিয়ে।

কাজ করার শেষের দিকে আমি উপলব্ধি করি যে LinkedIn একটি খুব গুরুত্বপূর্ণ প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এই কৌতূহল থেকেই আমি LinkedIn এবং ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহী হয়ে উঠি।

২০২৪ সালে আমি একটি বড় সিদ্ধান্ত নেই আমি আমার চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি। এরপর থেকে আমি LinkedIn প্রোফাইল অপটিমাইজেশন এবং লিড জেনারেশন নিয়ে ক্লায়েন্টদের সাথে কাজ করছি এবং Upwork-এতেও নিয়মিত কাজ করছি।

LinkedIn এ কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ বা ব্যর্থতার অভিজ্ঞতা এবং সেখান থেকে শেখা একটি শিক্ষা কী?

শুরুর দিকে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আউটরিচ করা। আমি কোনো নির্দিষ্ট টার্গেট ছাড়া যাকে-তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতাম। ফলে অনেক রিকোয়েস্ট এক্সেপ্ট হতো না।এই বিষয়টা আমাকে অনেক সময় হতাশ করতো এবং মনে হতো এখানে হয়তো আমার জন্য কোনো ভবিষ্যৎ নেই। পরে আমি বুঝতে পারি যে LinkedIn-এ সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Right Targeting এবং Personalization।

আমি যে শিক্ষাটা পেয়েছি সেটি হলো:

  • আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে
  • সঠিক মানুষকে টার্গেট করতে হবে
  • প্রতিটি কানেকশনে পার্সোনালাইজড মেসেজ দিতে হবে

এই জিনিসগুলো বুঝার পর থেকেই আমার কাজের ফলাফল পরিবর্তন হতে শুরু করে।

আপনার মতে LinkedIn এ সফল Personal Branding করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী?

আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সেল করার আগে মানুষকে ভ্যালু দেওয়া।

আমরা অনেক সময় শুরুতেই নিজের সার্ভিস বা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি, যা মানুষের কাছে বিরক্তিকর লাগে। কিন্তু আপনি যদি মানুষকে হেল্প করার মানসিকতা নিয়ে এগিয়ে যান, তাহলে তারা আপনার প্রতি আগ্রহী হবে।

এছাড়া একটি প্রফেশনাল প্রোফাইল (প্রোফাইল পিকচার, ব্যানার, হেডলাইন), ক্লিয়ার পজিশনিং এবং নিয়মিত কনটেন্ট শেয়ার করা এই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ।

আপনার ক্যারিয়ারের একটি ছোট সফলতার গল্প যদি শেয়ার করতেন।

আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে আমার প্রথম ক্লায়েন্ট ছিলেন একজন মিড-লেভেল প্রফেশনাল, যিনি একটি সিনিয়র লিডারশিপ রোলে যেতে পারছিলেন না।

আমি তার LinkedIn প্রোফাইলটি অপটিমাইজ করি হেডলাইন, ব্যানার, প্রোফাইল পিকচার এবং About সেকশনকে সঠিক কীওয়ার্ড দিয়ে সাজাই। এর ফলে তার কাছে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক সুযোগ আসতে শুরু করে এবং তিনি শেষ পর্যন্ত একটি ভালো জব পান।

তিনি আমাকে খুব ইতিবাচক ফিডব্যাক দেন, যা আমাকে এই ক্যারিয়ার চালিয়ে যেতে অনেক অনুপ্রাণিত করে।

একজন CSE শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে LinkedIn কীভাবে ব্যবহার করলে ক্যারিয়ারের জন্য উপকার পাওয়া যায়?

একজন CSE শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে LinkedIn একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম, যা সঠিকভাবে ব্যবহার করলে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রথমত, নিজের প্রজেক্ট যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা মেশিন লার্নিং প্রজেক্ট LinkedIn-এ শেয়ার করলে রিক্রুটাররা সরাসরি আপনার প্র্যাক্টিক্যাল স্কিল সম্পর্কে ধারণা পায়।

দ্বিতীয়ত, টেক রিক্রুটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ইউনিভার্সিটির এলামনাইদের সাথে কানেক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমে জব, ইন্টার্নশিপ এবং বিভিন্ন লার্নিং রিসোর্স সম্পর্কে আপডেট থাকা যায়।

এছাড়া, ইন্ডাস্ট্রি লিডারদের ফলো করলে নতুন টেকনোলজি, ক্যারিয়ার ট্রেন্ড এবং হায়ারিং প্রসেস সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা একজন CSE শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক।

যারা LinkedIn Marketing বা Personal Branding শুরু করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে?

আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো নিজেকে সেল করার আগে মানুষকে ভ্যালু দিন।

প্রথম ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি শুরুতেই সেল করার চেষ্টা করেন, তাহলে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি হেল্প করতে চান, তাহলে তারা আপনার সাথে যুক্ত হতে আগ্রহী হবে।

শুরু করার জন্য—

  • প্রোফাইল অপটিমাইজ করুন
  • টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন
  • নিয়মিত কনটেন্ট শেয়ার করুন
  • কনসিস্টেন্ট থাকুন

সময় ধরে এই প্রক্রিয়াটি ট্রাস্ট তৈরি করবে এবং স্বাভাবিকভাবেই সুযোগ আপনার কাছে আসবে।

LinkedIn কোনো শর্টকাট নয় এটি একটি দীর্ঘমেয়াদি জার্নি। ধৈর্য, কনসিস্টেন্স এবং সঠিক স্ট্র্যাটেজি থাকলে সাফল্য নিশ্চিত।

এরকম আরোও ব্লগ পড়তে এখানে, ক্লিক করুন

লেখক, 

আহমেদ আফিফ মুরাদ

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE