আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করছেন কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ পাচ্ছেন না? অনুসরণ করতে পারেন সেরা টিপসসমূহ যার মাধ্যমে আপওয়ার্কে আরো বেশি ফ্রিল্যান্সিং কাজ পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপওয়ার্কে আরো বেশি কাজ পেতে পারেন। 

আপওয়ার্ক ক্লায়েন্টের জন্য কোনো প্রজেক্টে কাজ করার সময় নিজের সর্বোচ্চটা দিয়ে কিংবা পূর্ণ দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন।আপনার কাজের কোয়ালটি ভালো হলে তবেই আপনার কাছে ক্লায়েন্ট আসা শুরু করবে। আপনি যদি নিয়মিত ভালো কাজ প্রদান করতে থাকেন, তবে আপনার রেট বাড়াতে পারবেন আরো নতুন প্রজেক্ট পাওয়া শুরু করবেন।

নিজের লক্ষ্য খুঁজে নেওয়া

অনেকে লক্ষ্য খুঁজে নেওয়াকে তেমন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেন না। কিন্তু যেকোনো ধরনের কাজ বা ব্যবসায় উন্নতি করতে হলে নিজের কিছু নির্দিষ্ট দক্ষতার উপর বেশি ফোকাস থাকা জরুরি৷ ফ্রিল্যান্সিংসহ যেকোনো কাজের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। সকল ধরনের কাজের পিছনে না ঘুরে, নিজের দক্ষতা অনুসারে কিছু কাজ ও সেবা প্রধান করার বিষয়টি ফ্রিল্যান্সিং করে আরো বেশি কাজ পাওয়া ও উপার্জন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেকোনো নির্দিষ্ট ফিল্ডের কোনো কাজে নিজেকে দক্ষ করে তুলুন আপনার দক্ষতা প্রদর্শন করতে পোর্টফোলিও গড়ে তুলুন। যখন কোনো ক্লায়েন্ট আপনার কাজের ইতিহাস দেখবেন, তখন একই কাজ আপনি আরো অনেকবার অন্য ক্লায়েন্টের জন্য করেছেন তা দেখলে আপনার সাথে কাজ করায় অধিক আগ্রহী হবে।

ক্লায়েন্টের মতামতকে গুরুত্ব প্রদান করুন

ক্লায়েন্ট এমন কাজের সমাধান খুঁজতে ফ্রিল্যান্সার হায়ার করেন, যা তারা নিজেরা করতে পারবেন না কিন্তু একজন ফ্রিল্যান্সার ঠিকই সফলভাবে করতে পারবেন। 

তাই ক্লায়েন্ট কি চায় কিভাবে আপনাকে কাজ সম্পাদনের দায়িত্ব দেয়, তার উপরসব সময় মনোযোগ রাখুন। আপনি কিভাবে প্রদত্ত প্রজেক্টে কাজ করবেন, তা ক্লায়েন্টকে বুঝিয়ে বলুন। আপনার প্রোফাইল, প্রোপোজাল বা যোগাযোগে নিজের অবস্থানের কথা না ভেবে ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করুন।

প্রোপজাল ইম্প্রুভ করা

আপওয়ার্কে কাজ পাওয়ার ক্ষেত্রে অন্যসব বিষয়ের পাশাপাশি প্রোপোজাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্র‍্যাকটিসের সাথে সাথে প্রোপোজাল লেখার দক্ষতা বাড়ে। প্রোপোজাল টেমপ্লেট ব্যবহার করে সব প্রোপোজাল কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। প্রজেক্ট প্রোপোজাল হওয়া উচিত ইউনিক ক্লায়েন্টেকে সাহায্য করতে পারবে এমন বিষয়ে আলোচনাসমৃদ্ধ। আপনাকে উক্ত প্রজেক্টে উল্লিখিত কাজের জন্য হায়ার করা উচিত তা প্রোপোজালে মাধ্যমে ক্লায়েন্টকে বুঝানোর চেষ্টা করুন।

একটিভ থাকার চেষ্টা করুন
আপনার ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পেতে হলে আপওয়ার্কে একটিভ থাকা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপওয়ার্কেনিজের নিত্য নতুন কাজগুলো কিংবা দক্ষতা ও সফলতা গুলো শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি উক্ত ওয়েবসাইটে অনেকটা একটিভ থাকতে পারবেন ফলে আপনার কাজের উপরেও প্রভাব পড়বে এবং ক্লায়েন্টদের বিশ্বাসও অর্জন করতে পারবেন।

যখন কোনো পোস্ট আপনার স্কিলসেটের সাথে মিলে, তখন কানেক্ট ব্যবহার করে প্রোপোজাল সাবমিট করুন। আপওয়ার্কে নিয়মিত একটিভ থেকে প্রোপোজাল সাবমিট করার মাধ্যমে সার্চ রেজাল্টে আপনার প্রোফাইল যুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করুন।

কোনো সম্ভাব্য ক্লায়েন্টের মেসেজে পাওয়ার ২৪ঘন্টার মধ্যে রেসপন্ড করার চেষ্টা করুন। অনেক ক্লায়েন্ট অন্যসব ক্যান্ডিডেটের সাথে আপনার তুলনা করতে ফলোআপ প্রশ্ন করতে পারে, তাই এই ক্ষেত্রে দ্রুততার সহিত রিপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ডিটেইলসে ক্লায়েন্টের প্রশ্নের জবাব দিয়ে অন্যসব ক্যান্ডিডেট থেকে নিজেকে আলাদা করতে পারবেন।

প্রোফাইল সাজানো

আপনার প্রোফাইল সঠিকভাবে সাজানো আপওয়ার্কে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। দক্ষতা পূর্ব অভিজ্ঞতাকে তুলে ধরে আপনার ফ্রিল্যান্সিং ব্যবসা সম্ভাব্য ক্লায়েন্টের কাছে পৌছে দিতে পারে। 

বেশিরভাগ সফল ফ্রিল্যান্সারদের প্রোফাইল ১০০% কমপ্লিট করা থাকে। এসব প্রোফাইলে বিস্তারিতভাবে তাদের সেবা কৃতিত্বকে তুলে ধরতে দেখা যায়। এছাড়া টপ রেটেড বা রাইজিং ট্যালেন্ট এর মতো আপওয়ার্ক এর ব্যাজসমূহ পেতে হলে প্রোফাইল কমপ্লিট থাকা প্রয়োজনীয়।

প্রফেশনাল দেখানো

সম্ভাব্য ক্লায়েন্টের সাথে আপনার প্রথম ইন্টার‍্যাকশন হওয়ার উচিত নিখুঁত প্রফেশনাল। আপওয়ার্কে সার্চ রেজাল্টে যখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখতে পান তখন একজন ক্লায়েন্ট তিনটি জিনিস দেখতে পান ; আপনার প্রোফাইল পিকচার, টাইটেল সংক্ষেপে পরিচিতি। 

আপনার প্রোফাইল পিকচার হওয়া উচিত হাইকোয়ালিটির, লুক ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল রাখা। তত্ত্ববহুল কিংবা অনন্য টাইটেল ব্যবহার করে আপনার সেবা দক্ষতা তুলে ধরুন। 

পোর্টফলিও ডেভলপ করুন

আপনার দক্ষতা অর্জনসমূহ ব্যবহার করে আপনার পোর্টফোলিও গড়ে তুলুন। আপনার পূর্বের কাজসমূহের স্যাম্পল, কেস স্টাডিস, স্ক্রিনশট কাজের কোয়ালিটি প্রদর্শনে সম্ভব এমন যেকোনো তথ্য পোর্টফোলিওতে যোগ করুন। পোর্টফোলিওর ডেসক্রিপশন ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ড প্রদর্শিত কাজসমূহের পেছনের গল্প তুলে ধরুন। 

ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরী করুন

কোনো ক্লায়েন্টের সাথে প্রজেক্ট শুরু করলে এটি উক্ত ক্লায়েন্টের সাথে প্রথম শেষ কাজ হিসেবে বিবেচনা করা বোকামি। ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থাপনের চেষ্টা করুন, এতে একই ক্লায়েন্ট একই কাজের সমাধানের জন্য আপনার কাছেই ফিরে আসবে। এমনকি আপনি আলাদা কোনো সেবা প্রদান করেও ক্লায়েন্টকে সাহায্য করতে পারেন।

ধৈর্য্য রাখুন

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেকে কাজ না পেয়ে অল্পদিনের মধ্যে হাল ছেড়ে দেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় যে গুণটি, সেটি হলো ধৈর্য্য৷ 

ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে ও সফলতা অর্জন করতে হলে প্রয়োজন ধৈর্যের। তাই ধৈর্য্য রাখুন, আশাবাদী হোন ক্লায়েন্ট পেতে কাজের মধ্যে অধিকাংশ সময় ব্যয় করুন।

উল্লেখ্য যে এটি নতুন ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার জন্য উপকারী এবং ইতিমধ্যে কাজ করেছেন, কিন্তু নিয়মিত যথেষ্ট কাজ পাচ্ছেন না এমন পর্যায়ের ফ্রিল্যান্সারের কাজে আসবে। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে আপনার কাজ করার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট সেকশনে। 

To read more blogs click here.

লেখক

ফারিহা আলিফ

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE