তুর্কি, অপরূপ সুন্দর্য এবং এক ভিন্ন সংস্কৃতিতে ঘেরা একটি দেশ। বর্তমানে তুর্কি দেশটি অনেকের “ড্রীম ডেসটিনেশন” কিংবা স্বপ্নের গন্তব্যস্থলে পরিণত হয়েছে। 

আপনি কি উচ্চশিক্ষায় তুর্কিতে যেতে চান? 

প্রতি বছর তুরস্ক সরকার বিদেশী শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে লেখাপড়া করার সুযোগ দেয়। সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় স্কলারশিপ হলো বুর্সলারি স্কলারশিপ। 

এই স্কলারশিপটি অনন্য হওয়ার অন্যতম কারণ হলো এটি শুধুমাত্র আর্থিক সহায়তা, টিউশন ফি, বাসস্থান এবং স্বাস্থ্য বীমা ইত্যাদির সুযোগ প্রদান করে না বরং উচ্চ শিক্ষার সমস্ত স্তরে এর অ্যাওয়ার্ড প্রাপ্তদের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ এবং একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক সুবিধা প্রদান করে।

এটি আপনাকে আপনার ভবিষ্যত ক্যারিয়ারকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আপনি যদি তুর্কি ভাষা বলতে বা বুঝতে না পারেন, তুর্কি সরকার বিনামূল্যে আপনাকে এক বছরের জন্য তুর্কি ভাষার কোর্স প্রদান করবে।

চলুন জেনে নেওয়া যাক বুর্সলারি স্কলারশিপের খুঁটিনাটি :

 প্রোগ্রাম সমূহ : 

  • স্নাতক 
  • মাস্টার্স 
  • পিএইচডি 

স্কলারশিপের সুযোগ – সুবিধাসমূহ : 

  • টিউশন ফি নেই। কোনো ধরণের টিউশন ফি দিতে হবে না। সরকার পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খরচ বহন করবে।
  • আপনাকে এক বছরের জন্য বিনামূল্যে তুর্কি ভাষা শিখার জন্য কোর্স করার সুযোগ প্রদান করা হবে। 
  • নতুন দেশে আগত শিক্ষার্থীদের জন্য আবাসন প্রদান করে।
  • তুরস্কে আপনার যাত্রায় এবং যখন আপনি আপনার শিক্ষার মেয়াদ শেষে আপনার দেশে ফিরে যাবেন এই বিমানের টিকিট খরচ বহন করা হয়ে থাকে।
  • স্বাস্থ্য বীমা সম্পূর্ণ সুবিধা দেয়া হয়।
  • এছাড়াও মাসিক উপবৃত্তি প্রদান করে। 

প্রতি মাসে স্নাতক প্রোগামে ১৭০০ TL, স্নাতকোত্তর প্রোগামে ২৪০০ TL এবং পিএইচডি প্রোগামে ৩০০০ TL।

আবেদনের যোগ্যতা :

  • তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না।
  • সকল জাতীয়তার নাগরিক এই স্কলারশিপ সুবিধা পাবে।
  • স্নাতক প্রোগ্রামের জন্য : 21 বছরের কম বয়সী হতে হবে।
  • মাস্টার্স প্রোগ্রামের জন্য : 30 বছরের কম বয়সী হতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য : 35 বছরের কম বয়সী হতে হবে।
  • গবেষণা বৃত্তির জন্য : 50 বছরের কম বয়সী হতে হবে।
  • স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশ মার্কস তুলতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :

অনলাইনে মাধ্যমে আবেদনের জন্য, সমস্ত প্রার্থীকে নিম্নলিখিত ডকুমেন্টস আপলোড করতে হবে : 

  • বৈধ পরিচয়পত্র যেমন : আইডি কার্ড বা পাসপোর্ট দিতে হবে।
  • গত 1 বছরের মধ্যে তোলা প্রার্থীর একটি ছবি দিতে হবে।
  • সকল পরিক্ষার সার্টিফিকেট।
  • সকল পরিক্ষার মার্কশিট।
  • স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
  • নির্বাচিত বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামে প্রয়োজন হলে  (GRE, GMAT, SAT, ইত্যাদি) সার্টিফিকেট প্রদান।
  • আন্তর্জাতিক ভাষা পরীক্ষা যেমন TOEFL, DELF এর সার্টিফিকেট যদি নির্বাচিত বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম দ্বারা প্রয়োজন হয়। 
  •  গবেষণা বিষয়ের জন্য একটি গবেষণা পত্র এবং আপনি যে গবেষণাটি করেছেন তার একটি লিখিত উদাহরণ। (শুধুমাত্র পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য)

স্কলারশিপের জন্য আবেদন প্রার্থীর একাডেমিক সাফল্য, সামাজিক কার্যকলাপ এবং নির্বাচিত ক্ষেত্রের সাথে সম্পর্কিত তথ্য অনুযায়ী বিবেচনা করা হয়। 

আবেদন প্রক্রিয়া:

  • তুর্কি বুর্সলারি স্কলারশিপ অ্যাপ্লিকেশন সিস্টেমে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন। 
  • প্রার্থীদের আবেদন পদ্ধতিতে নির্দেশাবলী এবং সতর্কতা সমূহ গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। 
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। 
  • প্রার্থীরা তাদের এক্সট্রাকারিকুলাম কার্যকলাপ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অন্তর্ভুক্ত করতে পারবেন। 
  • আবেদন প্রক্রিয়া অনলাইন এবং বিনামূল্যে করতে পারবেন।

আবেদনের সময়সীমা : 

প্রতিবছর জানুয়ারি মাসের ১০ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সাধারণত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত এই আবেদন করার সুযোগ থাকে। 

আবেদন প্রক্রিয়া :  

অনলাইনে আবেদন করা যায়। তুর্কি বুর্সলারি স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.turkiyeburslari.gov.tr/

তুরস্ক নিঃসন্দেহে একটি দর্শনীয় স্থান, যেখানে ঐতিহ্যবাহী তুর্কি স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক স্থান রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বুর্সলারি স্কলারশিপ আপনার উচ্চশিক্ষার গন্তব্যে পৌঁছানোর সিঁড়ি হতে পারে। যেখানে স্কলারশিপটির লক্ষ্য হলো বিদেশী শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং মানের শিক্ষা প্রদান করা। 

সুতরাং, প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন এবং তুরস্ক সরকারের বুর্সলারি স্কলারশিপের জন্য আবেদন করুন। 

আরোও ব্লগ পড়তে এখানে ক্লিক  করুন। 

 

লেখিকা 

তৌহিদা

ইন্টার্ন, কনটেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE